রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাস্তির মুখে পাকিস্তানি স্পিনার

সংগৃহীত

নিউজ ডেস্ক

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। যে কারণে কোনো বিশেষায়িত স্পিনার ছাড়াই অজিদের বিপক্ষে সিরিজ শেষ করতে হয় সফরকারীদের। সিরিজে একেবারে সুবিধা করতে পারেনি পাকিস্তান।

হেরেছে ০-৩ ব্যবধানে। এমন বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আলোচোনায় আবরের চোট। পিসিবির ধারণা, এই স্পিনার থাকলে এমন হতশ্রী অবস্থায় পড়তে হতো না তাদের। এজন্য আবরের ওপর বেজায় চটেছে তারা। এমনকি তাকে শাস্তি দেওয়ার কথাও ভাবছে পিসিবি।আবরের বিরুদ্ধে অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়া চলাকালে চিকিৎসকদের পরামর্শ ঠিকঠাক মানেননি তিনি। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান দলের ডাক্তার, ফিজিও এবং ট্রেইনারের সঙ্গে পরামর্শ করে পিসিবি চেয়ারম্যানের কাছে একটি রিপোর্ট পেশ করেছে মেডিকেল বিভাগ। সেখানে পুনর্বাসনকালে আবরারের অনিয়ম উঠে আসে।

এজন্য আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে আবরারকে রাখেনি পাকিস্তান। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে পিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আবরারকে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে। সেখানে স্টাফ দিয়ে প্রতিদিন তার পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সে এখন একাডেমিতে আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…