রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনুশীলনে আহত তামিম, ছাড়লেন মাঠ

সংগৃহীত

নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবাল। গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আজও সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তাঁর বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। আঙুলে ব্যান্ডেজ নিয়ে স্টেডিয়াম ছাড়ছেন তামিম।তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ছিলেন না বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন না। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…