রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মিয়ামিতে ম্যাচের পর ফুটবলভক্তকে গুলি করে হত্যা

সংগৃহীত

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সের একটি ফুটবল ম্যাচ শেষে মাঠের বাইরে ডাইলান ব্রডি আইজ্যাক নামের এক ফুটবলভক্তকে গুলি করে হত্যা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিয়ামি গার্ডেন্সের পুলিশ। দক্ষিণ ফ্লোরিডার পুলিশ জানায়, মিয়ামির হার্ডরক স্টেডিয়ামের নিকটে ঝগড়া করার এক পর্যায়ে বাফেলো বিলসের ভক্তকে গুলি করে ৩০ বছর বয়সী এক অস্ত্রধারী। সেই গুলিতেই মারা যান আইজ্যাক।

এর আগে রেগুলার সিজনের ফাইনাল ম্যাচে মিয়ামি ডলফিনকে হারিয়েছিল বাফেলো বিলস। পুলিশ আরও জানায়, রোববার রাতে খেলা শেষে আইজ্যাক তার ব্ন্ধুদের সাথে গাড়িতে যাচ্ছিলেন। স্টেডিয়ামের সামান্য দূরে তারা অন্য একটি গাড়ির চালকের সঙ্গে তর্কে জড়ায়। উত্তেজনার এক পর্যায়ে আইজ্যাককে গুলি করে অপর গাড়ির সেই অস্ত্রধারী। এতে ঘটনাস্থলেই মারা যান আইজ্যাক। তাৎক্ষণিক বিবৃতিতে পুলিশ জানায়, গুলি করার পর পুরাতন মডেলের একটি হোন্ডা অ্যাকোর্ড গাড়িতে করে পালিয়ে যায় অস্ত্রধারী। পরের দিন পাম বিচ কাউন্টিতে সেই গাড়িটি পাওয়া যায়। তদন্তের জন্য গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোয়েন্দারা এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তার নাম প্রকাশ করেনি।

এখনো তদন্ত চলমান আছে। আজেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর সেখানকার ফুটবল দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। মিয়ামির হয়ে দুদান্ত খেলছেন এই ফুটবল জাদুকর। মেসি দলে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো লিগ কাপের শিরোপা জিতেছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…