সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারত-ইংল্যান্ড টেস্ট, প্রথম দুটিতে নেই ইশান, শামি

সংগৃহীত

নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ভারত। তাতে জায়গা হয়নি ইশান কিশান ও পেসার মোহাম্মদ শামির। উইকেটকিপার ব্যাটার কিশান ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছিলেন।

যার প্রভাব পড়েছে আসন্ন সিরিজেও। তাকে বিবেচনায় নেননি নির্বাচকরা। শামির না থাকার কারণ ইনজুরি। এখনও গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠার পথে তিনি। দলে আবার চমকও আছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি উইকেটকিপার ধ্রুব জুরেল। স্পিন আক্রমণকে শক্তিশালী করতে ফিরেছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবও। ইনজুরির কারণে প্রসিদ্ধ কৃষ্ণর জায়গা হয়নি। হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৫ জানুয়ারি।

ভারতের প্রথম দুই ম্যাচের টেস্ট স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশ্বসী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও আবেশ খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

৬ ঘন্টা ২০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…