সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুই ম্যাচ খেলতে পারবেন না সালাহ

সংগৃহীত

নিউজ ডেস্ক

আফ্রিকান নেশনস কাপে ঘানার বিপক্ষে ২-২ গোলে ড্র করার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। চোট কিছুটা গুরুতর হওয়ার কারণে আগামী দুটি ম্যাচে মিশরের হয়ে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মিশরের ফুটবল ফেডারেশেন।

গত বৃহস্পতিবার রাত গ্রুপপর্বের খেলায় ঘনার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের শেষ মুহূর্তে হঠাৎ করে মাঠে বসে পড়েন সালাহ। দেখেই বোঝা গেছে, বড় রকমের চোটে পড়েছেন তিনি। এরপর আর খেলতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছেড়েছেন মাঠ। যদিও পরে তাকে হাসতে দেখা গেছে। প্রথমে ভাবা হয়েছে, আফ্রিকান কাপে হয়তো খেলাই শেষ হয়ে গেছে সালাহর। তবে একদিন পরই আশার বাণী শুনিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি আসরের কোয়ার্টার ফাইনালে দলে ফিরবেন সালাহ। এক বিবৃতিতে মিশর ফেডারেশন জানিয়েছে, ‘মোহাম্মদ সালাহ হ্যামস্ট্রিং টিস্যুর চোটে ভুগছেন। যে কারণে আগামী দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এক্স-তে দেখা গেছে, মিশরের অধিনায়ক তার পোস্টারিয়র টিস্যুতে ব্যথা পেয়েছেন।

যে কারণে কেপভার্দের বিপক্ষে গ্রুপপর্বে ও শেষ ষোলোর খেলা তিনি তিনি মিস করবেন।’ সালাহর ইনজুরিতে নিয়ে গতকাল শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। কারণ, লিভারপুল তারকা বারবার ইনজুরিতে পড়ছেন। এদিকে সালাহর ক্লাব লিভারপুলের খেলা রয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। যে কারণে এই মিশরীয় তারকাকে দলে পাওয়া নিয়েই উদ্বেগ ক্লপের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…