রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বর্ণবাদের শিকার ভিনিসিয়ুসের পক্ষে আদালতে মামলা করবে লা লিগা

সংগৃহীত

নিউজ ডেস্ক

কোনো কিছুতেই কাজ হচ্ছে না। খেলতে নেমে বারবারই বর্ণবাদের শিকার হচ্ছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ গত বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কোপা দেল-রেতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা শেষে ঘৃণ্য বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল তারকা। ভিনিসিয়ুসকে বর্ণবাদীদের কবল থেকে বাঁচাতে এবার কঠোর হচ্ছে লা লিগা।

স্পেনের আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পেশাদার ঘরোয়া ফুটবল লিগ আয়োজনকারী সংস্থাটি। গতকাল শুক্রবার লা লিগা ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে জানিয়েছে, এ বিষয়ে তারা প্রসিকিউটদের কাছে একটি মামলা দায়ের করবে। যদিও এ বিষয়ে ভিনি ও তার ক্লাব রিয়ালের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। বৃহস্পতিবার অ্যাতলেটিকোর বিপক্ষে রিয়ালের ৪-২ গোলে হারের পর ভিনিসিয়ুসকে ধুয়ো দেয় প্রতিপক্ষের সমর্থকরা। ভিনিকে লক্ষ্য করে তারা বলতে থাকে, ‘ভিনিসিয়ুস, তুমি একটা বানর।’ চলতি মাসের শুরুর দিকে স্পেনের ফুটবল ফেডারেশেন ঘোষণা দিয়েছে, আগামী ২৬ মার্চ বর্ণবাদ বিষয়ে সচেতনতার বাড়ানোর জন্য ব্রাজিলের সঙ্গে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্পেন।

কারণ, স্পেনের সমর্থকরাই ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। গত পাঁচ বছর ধরেই স্পেনে বর্ণবাদের শিকার হচ্ছেন ভিনি। যে কারণে, তার সঙ্গে বর্ণবাদী আচরণ বন্ধ করার জন্য স্পেনের কতৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও দেশটির সরকার। তাতেও কাজ হয়নি। বর্ণবাদে অতিষ্ঠ হয়ে ভিনিসিয়ুস একবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘লা লিগায় বর্ণবাদী আচরণ স্বাভাবিক হয়ে গেছে। ব্রাজিল এবং স্পেন বর্ণবাদীদের দেশ হিসেবে পরিচিত।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…