রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদক নিয়ে নিষিদ্ধ মাভুতা ও মাধেভেরে, বেতন পাবেন অর্ধেক

সংগৃহীত

নিউজ ডেস্ক

মাদক নেওয়ার অভিযোগে চার মাস নিষিদ্ধ হয়েছেন মাধেভেরে (ডানে) ও ব্রান্ডন মাভুতাজিম্বাবুয়ে ক্রিকেট এবার চার মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা।

মাদক পরীক্ষায় পজিটিভ হয়ে এর আগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন জিম্বাবুয়ে জাতীয় দলের এই দুই ক্রিকেটার। বিশদ তদন্তের পর জিম্বাবুয়ে ক্রিকেট আজ শাস্তি দিয়েছে মাধেভেরে ও মাভুতাকে। জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন দুজন। শুধু ক্রিকেট খেলার ওপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাঁদের, তিন মাসের বেতনের অর্ধেক কেটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। নিষেধাজ্ঞা কার্যকর ধরা হবে ১ জানুয়ারি থেকে, যার অর্থ মে মাসের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না মাভুতা ও মাধেভেরে। জিম্বাবুয়ের ক্রিকেটে মাদক-কাণ্ডে আজ আরেক ক্রিকেটারের নামও এসেছে। গত সপ্তাহে প্রতিযোগিতা-বহির্ভূত মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন কেভিন কাসুজা। জিম্বাবুয়ের হয়ে সাতটি টেস্ট খেলা ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। মাভুতা-মাধেভেরের মতো কাসুজাও নেশাজাতীয় মাদক নেওয়ার জন্য শাস্তি পেলেন।

মাধেভেরে জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলেছেনএএফপি গত সপ্তাহে হওয়া মাদক পরীক্ষায় ধরা পড়েছেন কাসুজা। মাভুতা-মাধেভেরে ধরা পড়েন গত মাসে। ২৩ বছর বয়সী অলরাউন্ডার মাধেভেরে জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলেছেন। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজনই।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…