সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

একটি স্টাম্পের দাম প্রায় ৩ লাখ

সংগৃহীত

নিউজ ডেস্ক

ম্যাচ জয়ের পর অনেক সময় ক্রিকেটাররা স্মারক হিসেবে স্টাম্প নিজেদের কাছে রেখে দেন। প্রায় ৫০ বছর ধরে এ প্রথা চলে আসছে।

গত বুধবার সিডনিতে বিগ ব্যাশের ফাইনালে ব্রিসবেন হিট ৫৪ রানে হারায় সিডনি সিক্সার্সকে। হিটের বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। দারুণ বোলিংয়ে দলের জয় নিশ্চিতের পর এসসিজির পিচ থেকে স্টাম্প তুলে নিতে যান জনসন। কিন্তু তাকে স্টাম্প তুলে নিতে বাধা দেন সিডনি সিক্সার্সের এক অফিশিয়াল। ওই অফিসিয়াল তাকে জানান প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৪ হাজার ৬৩৩ টাকা। কারণ বিগ ব্যাশের ফাইনাল ম্যাচের জন্য ওই স্টাম্পগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছিল। তা আবার ফেরত দিতে হতো।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প জানিয়ে জনসন ম্যাচসেরা হিসেবে একটি স্টাম্প কিনে নিতে সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। স্টাম্প প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইলেক্ট্রা স্টাম্পের মুখপাত্র নিল ম্যাক্সওয়েল বলেছেন, ক্রিকেটের ঐতিহ্যে যেন আঘাত না লাগে, সেটি নিশ্চিত করে স্টাম্প প্রস্তুত করতে আইসিসিকে স্টাম্প প্রস্তুত করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসা উচিত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…