সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাকিব নেই, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

সংগৃহীত

নিউজ ডেস্ক

মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে বাদ দিয়ে নতুন নির্বাচক প্যানেল তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নান্নুর পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপু এবং বাশারের জায়গায় দায়িত্ব পেয়েছে হান্নান সরকার। দায়িত্ব পাওয়ার একদিন পর শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ও টি-টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নতুন নির্বাচক প্যানেল

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন। ওই জায়গায় দলে ঢুকেছেন নাঈম শেখ। এ ছাড়া মাহমুদউল্লাহ দীর্ঘ দেড় বছর পর টি-টোয়েন্ট দলে ফিরেছেন। যদিও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে কেবল ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। টি-টোয়েন্টি দলের সবচেয়ে বড় চমক সম্ভবত টেস্টের স্পিনার তাইজুল ইসলাম ও নতুন স্পিনার আলিস ইসলামকে অন্তর্ভুক্ত করা। তাইজুল ইসলামকে ওয়ানডে দলেও ফেরানো হয়েছে। তার সঙ্গে রিশাদ-তানজিদ তামিমরা জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

ওয়ানডে দল: নাজমুল শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, আলিস আল ইসলাম।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…