রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মতবিরোধের জেরে বেনজেমাকে বাদ দিলেন কোচ

সংগৃহীত

নিউজ ডেস্ক

আল ইতিহাদের কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে মতবিরোধ করিম বেনজেমার। সেই জেরে বেনজেমাকে দল থেকেই বাদ দিয়েছেন কোচ। ফলে টানা দুই ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব ইতিহাদের হয়ে খেলতে পারেননি তিনি।

গতকাল বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহারের বিপক্ষে শেষ ষোলোতে প্রথম লেগের খেলা ছিল বেনজেমার দল আল ইতিহাদের। এই ম্যাচ খেলার জন্য বেনজেমা ফিট নন অভিযোগ এনে তাকে দল থেকে বাদ দেন কোচ গ্যালার্দো। এর আগে সৌদি প্রো লিগের খেলায় বিরতি পেয়ে আফ্রিকার মৌরিতিয়াস দ্বীপে ঘুরতে যান বেনজেমা। সেখানে ঝড়ের কবলে পড়ে সময়মতো দলের সঙ্গে দিতে পারেননি এই ফরাসি তারকা। ফলে গত সপ্তাহে চলতি বছরের প্রো লিগের প্রথম ম্যাচে আল তাইয়ের বিপক্ষে খেলতে পারেননি ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ী তারকা বেনজেমা। আর এ বিষয়টি নিয়েই দুই জনের মধ্যে মনোমালিন্য।

গতকালের ম্যাচের আগে কোচের অভিযোগ ছিল, বেনজেমা ঠিক সময়ে অনুশীলনে আসেননি। যে কারণে তিনি ফিট নন। অপরদিকে বেনজেমা দাবি করেছেন, খেলার জন্য তিনি প্রস্তুত এবং শতভাগ ফিট। তবে শেষ পর্যন্ত কোচের কথাই বহাল থাকলো। খেলার নিয়ম অনুযায়ী বেনজেমাকে বাদ দিয়েই অন্য ৫ বিদেশী তারকাকে দলে নিলেন কোচ। সেই পাঁচজন হলেন-এনগোলো কান্তে, ফাবিনহো, আহমেদ হেজাগি, রোম্যারিনহো ও আবদার রাজ্জাক হামদাল্লাহ। এর আগে গেল জানুয়ারি সৌদি আরব ছেড়ে ফের ইউরোপে চলে যেতে চেয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে দল ছেড়ে যেতে দেয়নি। তবে সৌদি প্রো লিগের অন্য দলে বেনজেমাকে স্থানান্তর করতে চেয়েছিল আল ইতিহাদ। সেই প্রস্তাবে রাজি হননি বেনজেমা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…