সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হাসপাতাল ছেড়ে টিম হোটেলে মোস্তাফিজ

সংগৃহীত

নিউজ ডেস্ক

বলের আঘাতে মাথায় গুরুতর চোট নিয়ে দুই রাত চট্টগ্রামের হাসপাতালে কাটানোর পর ঢাকায় ফিরে টিম হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের চোটের সবশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল। তিনি বলেন, গতকাল রাতে মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করা হয়। বিমান ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর তাকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে পাঠানো হয়েছে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচে মোস্তাফিজের খেলা প্রসঙ্গে ফিজিও সজল বলেন, তার ক্ষত এখন সেরে ওঠার পথে। আগামী তিন দিন ড্রেসিং করব আমরা। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে। গত রোববার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আহত হন মোস্তাফিজ। তখন পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথিউ ফর্ড। মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন তাদের। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় পাশের নেট থেকে ফর্ডের শট এসে লাগে মোস্তাফিজের মাথার বাম পাশে। এ সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৩১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

৭ ঘন্টা ১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…