রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহাম্মদ শামির আইপিএল খেলা হচ্ছে না

সংগৃহীত

নিউজ ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন। অ্যাঙ্কেলের চোটে সেটা পারেননি। সেই চোটের কারণে এবারের আইপিএলেও দেখা যাবে না এই পেসারকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই খবর। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে শামিকে।

দ্রুতই অস্ত্রোপচার করাতে যুক্তরাজ্যে যাবেন এই পেসার। শামির না থাকা গুজরাটের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে। আইপিএলে গত মৌসুমে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘অ্যাঙ্কেলে বিশেষ একটি ইনজেকশন নিতে গত সপ্তাহের শেষের দিকে শামি লন্ডনে ছিল। তাকে বলা হয়েছিল, তিন সপ্তাহ পর ও হালকা দৌড়াতে পারবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন কাজ করেনি। তাই একমাত্র বিকল্প হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের জন্য সে আবারও যুক্তরাজ্য যাবে। শামির জন্য আইপিএল খেলা অসম্ভব ব্যাপার।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অক্টোবর-নভেম্বরের আগে শামির মাঠে ফেরার সম্ভাবনা কম; যার অর্থ আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শামিকে পাচ্ছে না ভারত। Ads by গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। এই উইকেটগুলো তিনি পেয়েছেন মাত্র ১০.৭০ গড়ে, ইকোনমিও দারুণ—৫.২৬! অথচ বিশ্বকাপের প্রথম ৪ ম্যাচে খেলেননি শামি। মূলত বিশ্বকাপের এমন পারফরম্যান্সই তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছে। গত বছর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি গত জানুয়ারিতে জিতেছেন ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…