রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

সংগৃহীত

নিউজ ডেস্ক

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কেউ কারো জালে বল জড়াতে পারেনি। ইনজুরি সময়েও পারলো না। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিলো না। এই ৩০ মিনিটও প্রায় শেষ হওয়ার পথে। রোমাঞ্চকর টাইব্রেকার দেখার অপেক্ষায় সবাই।

কিন্তু অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিলো। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষে পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ। এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিলো। অবশেষে ১১৮তম মিনিটে কর্নার কিক থেকে ভেসে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে শিরোপা উপহারই দিলো অল রেডরা। মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নেমেছিলো লিভারপুর। ইনজুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদের অভাব বোধ করেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…