রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছিনতাইয়ের কবলে মূল্যবান জিনিস হারালেন জ্যোতি

সংগৃহীত

নিউজ ডেস্ক

ছিনতাইকারীর কাছে নিজের ব্যক্তিগত জিনিস হারালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অস্ত্রধারী তিন-চারজন ছিনতাইকারী মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে ছিনতাই করেছে জ্যোতির ব্যক্তিগত সরঞ্জাম বহনকারী ব্যাগ। তবে সেসময় উপস্থিত ছিলেন না টাইগ্রেস অধিনায়ক। নিজে নিরাপদে থাকলেও হারানো জিনিসের জন্য উদ্বিগ্ন তিনি।

ঘটনা ঘটেছিল মূলত জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব মিশনের সঙ্গে। শেরপুর থেকে ব্যক্তিগত গাড়িতে তিনিই নিয়ে আসছিলেন জ্যোতির ব্যাগ। ২৯শে ফেব্রুয়ারি মধ্যরাতে তিনি পৌঁছান মিরপুরের স্টেডিয়াম সংলগ্ন এলাকার নিজ বাসায়। অপেক্ষায় ছিলেন কেয়ারটেকারের। তখনই তিন থেকে চারজন অস্ত্রধারী ছিনতাইকারী মিশনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান জ্যোতির ব্যাগ। এই ঘটনায় ১ মার্চ মামলা দায়ের করা হয়েছে।

তবে সেখান থেকে এখন পর্যন্ত মেলেনি সাড়া। ঘটনার পর প্রায় এক সপ্তাহ হতে চললেও জ্যোতি জানালেন এই ঘটনার কোনোপ্রকার সুরাহা হয়নি। জানা যায়, ছিনতাইয়ের ফলে জ্যোতির রানিং শ্যু, জাতীয় দলের হেলমেটসহ বেশকিছু মূল্যবান কাগজপত্র খোয়া গিয়েছে। অন্যদিকে পিংকির স্বামী মাহবুব রাকিবের দুটি আইফোন হারিয়ে যায় এসময়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…