সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মেসিবিহীন মায়ামিকে জোড়া গোল করে জেতালেন সুয়ারেজ

সংগৃহীত

নিউজ ডেস্ক

চোটে পড়ে আগেই ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। মেসিকে ছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা চাপেই ছিল ইন্টার মায়ামি। মেসি মায়ামিতে নাম লেখানোর পর তাঁকে ছাড়া খেলা আগের সাত ম্যাচের কোনোটিতেই যে জিততে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। এবার অবশ্য অবশ্য সেই চাপ বুঝতেই দিলেন না মেসির দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ। বদলি নেমে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে সুয়ারেজ এনে দিয়েছেন ৩-১ ব্যবধানের দারুণ এক জয়। মায়ামিতে এসে দারুণ শুরু পাওয়া সুয়ারেজের গোল এখন ৭ ম্যাচে ৬টি।

ডিসি ইউনাইটেডের মাঠে এদিনও মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি মায়ামির। মাত্র ১৪ মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্টুরোড। ডিসি ইউনাইটেড ১০ মিনিটের এগিয়ে থাকতে পারেনি। ২৪ মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরায় মায়ামি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোল পাচ্ছিল না মায়ামি। শেষ পর্যন্ত ৬২ মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্দো মার্তিনো।

মাঠে নেমে নিজের প্রভাব বোঝাতে ১০ মিনিটের বেশি লাগেনি সুয়ারেজের। অসাধারণ এক দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। ৮৫ মিনিটে সেই স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেজই। এবার বক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বার ঘেঁষে শট নেন উরুগুইয়ান স্ট্রাইকার। গোলকিপার বলে হাত লাগিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি গোল। এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ স্থানেই থাকল মায়ামি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ম্যাচ শেষে দলের জয় নিয়ে উচ্ছ্বসিত কোচ মার্তিনো বলেছেন, ‘দল যেভাবে প্রথম ১৫ মিনিটের ধাক্কা সামলেছে, আমার ভালো লেগেছে। আমার মনে হয়, প্রথম ১৫-২০ মিনিটের পর ম্যাচটা আমরা ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পেরেছি। জয় আমাদের প্রাপ্য ছিল।’

চোট কাটিয়ে মেসি কখন ফিরতে পারেন, জানতে চাইলে মার্তিনো বলেছেন, ‘এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে তাকে (মেসিকে) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’ কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এর আগে অবশ্য অবশ্য নিউইয়র্ক রেড বুলস এবং নিউইয়র্ক সিটির বিপক্ষে লিগ ম্যাচ আছে তাদের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…