রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১২ জন খেলানোর নিয়ম নিয়ে ক্ষোভ রোহিতের

সংগৃহিত

নিউজ ডেস্ক

১২ জন খেলানোর নিয়ম নিয়ে ক্ষোভ রোহিতের

বিশ্বের একমাত্র ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলেই আছে ‘ইমপ্যাক্ট-সাব’ নামে একটি বিরল নিয়ম। যেই নিয়মে এক দলে ১২ জন ক্রিকেটারকে খেলানো যায়। অর্থাৎ কোনো দল ইচ্ছে করলে এক ক্রিকেটারকে বোলিং করিয়ে তার বদলে আরেক ক্রিকেটারকে ব্যাটিংয়ে নামাতে পারবেন। তবে আইপিএলের এই বিরল নিয়ম মানতে পারছেন না খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

১২ জন খেলানোর নিয়মে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনা চলাকালে রোহিত বলেন, ‘ আমি ইমপ্যাক্ট-সাব নিয়মের ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। আর দিন শেষে ক্রিকেটে ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন।’ অলরাউন্ডারদের বিষয়কে সামনে এনে রোহিত বলেন, ‘আপনি যদি সত্যিকার অর্থে এর শুধু ক্রিকেটীয় দিকটি দেখেন…. আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি।

ওয়াশিংটন সুন্দর, শিবম দুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না। যা আমাদের (ভারত দলের) জন্য ভালো জিনিস নয়।’ যদিও গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকাকালে রোহিত জানিয়েছিলেন, ইম্প্যাক্ট-সাব নিয়ম অলরাউন্ডারদের কোনো ক্ষতি করবে না। অলরাউন্ডাররা তো তাদের কাজ করবেনই। তবে ইম্প্যাক্ট-সাব নিয়ে সমালোচনা করলেও এর কোনো সমাধান নেই রোহিতের কাছে। এ বিষয়ে মুম্বাইয়ের ব্যাটার বলেন, ‘আমি জানি না, এটি নিয়ে আপনি আসলে কী করতে পারেন। তবে আমি এর ভক্ত নই।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…