মঙ্গলবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দলকে জেতানোর পর নিষিদ্ধ এমিলিয়ানো মার্টিনেজ

সংগৃহিত

নিউজ ডেস্ক

অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা এমিলিয়ানো মার্টিনেজের। লিলের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জেতান তিনি।

তবে দারুণ পারফরম্যান্সের পর দুঃসংবাদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

নিষেধাজ্ঞার কারণে অ্যাস্টন ভিলার হয়ে সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। তবে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে। মার্টিনেজ লিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন; একবার ম্যাচের মধ্যে, আরেকবার ট্রাইব্রেকার হওয়ার সময়। দ্বিতীয় হলুদ কার্ড টাইব্রেকারের সময় দেখায় সেটি লাল কার্ডে পরিণত হয়নি।

তবে কার্ডের হিসেবে ঠিকই যোগ হয়েছে। সব মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্টিনেজ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৪ ঘন্টা ৫৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৭ ঘন্টা ৪৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…