সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গুঞ্জন উড়িয়ে গোপনে ঢাকায় ফিরলেন হাথুরু

সংগৃহীত

নিউজ ডেস্ক

পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে যান চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন টাইগার হেড কোচ।

কোচরা ছুটিতে যাবেন, দরকারের সময় ফিরবেন; এটা খুবই স্বাভাব্কি ঘটনা। কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়ে গেলো। একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন এলো, হাথুরু নাকি আর বাংলাদেশে ফিরবেন না।

যদিও পরে নানা সূত্রেই নিশ্চিত হওয়া গেছে, খবরটি সঠিক নয়। গত ১৭ এপ্রিল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিষ্কার জানিয়ে দেন, হাথুরুকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই। ২১ এপ্রিল রাতে ফিরবেন বাংলাদেশ দলের হেড কোচ।

সেই কথামতোই গতকাল (রোববার) রাত সাড়ে ১২টায় ঢাকায় ফিরেছেন হাথুরু। তবে তার এই ফেরা অনেকটাই গোপনে, লোকচক্ষুর অন্তরালে। রাতে বাংলাদেশে ফিরলেও হাথুরুকে আজ তাকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়নি। ভ্রমণক্লান্তি কাটলেই হয়তো দলের সঙ্গে যোগ দেবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…