বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আজ যেভাবে পার্পেল ক্যাপ নিজের করে নিতে পারেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আজ যেভাবে পার্পেল ক্যাপ নিজের করে নিতে পারেন মুস্তাফিজ চেন্নাইয়ের সতীর্থদের সঙ্গে মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৯তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। চলমান আইপিএলে নিজেদের শুরুটা দুর্দান্ত ছিল চেন্নাইয়ের। কিন্তু হঠাৎ করে হোঁচট খেলে বসে তারা। এতে করে টেবিলের চারে নেমে যায় চেন্নাই।

চেন্নাইয়ের মতো বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। সেই সঙ্গে প্রথম তিন ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থানটিও নিজের দখলে রেখেছিলেন।

যদিও পরে যুজবেন্দ্র চাহালের কাছে শীর্ষস্থান হারান এ টাইগার পেসার। এখন পর্যন্ত মুস্তাফিজ ৬ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট শিকাররির তালিকায় রয়েছেন ৬ নাম্বারে। আজকের ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠে। তাই এই ম্যাচে একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। চিপকের এই মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট তুলে নেন টাইগার পেসার।

আজকেও তাই টাইগার পেসার থেকে দুর্দান্ত কিছুই প্রত্যাশা থাকবে চেন্নাইয়ের। জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে এবারের আইপিএলের পুরো আসর খেলা হবে না ফিজের। আগামী ১ মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন ফিজ।

ইতোমধ্যে জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে অনুমিতভাবেই জায়গা পাননি মুস্তাফিজ। এদিকে আজকের ম্যাচে পার্পেল ক্যাপ নিজের করে নেয়ার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।

যদিও কাজটি সহজ হবে না টাইগার পেসারের জন্য। তবে ঘরের মাঠ বলে সমর্থকদের বিশ্বাস রয়েছে তার প্রতি। কেননা ঘরের মাঠে খেলা ৩ ম্যাচ থেকে যে তিনি তুলে নেন ৮ উইকেট।

এই মুহূর্তে পার্পেল ক্যাপের লড়াইয়ে শীর্ষে অবস্থান করছেন মুম্বাই ইন্ডিয়ানসের জাসপ্রিত বুমরাহ। তার সংগ্রহে রয়েছে ১৩ উইকেট।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…