সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উগান্ডার কোচ হলেন ভারতের সাবেক ক্রিকেটার

সংগৃহীত

নিউজ ডেস্ক

ইতিহাস গড়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে জায়গা করে নিয়েছে তারা।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারার যোগ্যতা অর্জন হয়েছে। এবার আরও ভালো কিছুর আশায় নতুন হেড কোচ নিয়োগ দিলো উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার অভয় শর্মা।

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভয় শর্মার সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে দলের। তারা আশা করছে, ভারতের সাবেক এই ক্রিকেটার তার অভিজ্ঞতা দিয়ে দলকে সাফল্যের পরের ধাপে পৌঁছে দিতে পারবেন।

শর্মা এর আগে ভারতীয় 'এ' দল এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের নারী ক্রিকেট দল এবং দিল্লি রঞ্জি ট্রফি দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ৫৪ বছর বয়সী শর্মা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এখানে এসেছি দলের উচ্চাকাঙ্ক্ষায় অবদান রাখতে, যার মধ্যে রয়েছে আসন্ন বিশ্বকাপে বিশ্বের শীর্ষ দলগুলোকে হারানো।’ ‘উগান্ডা ক্রিকেট দল গত ১২ মাসে বেশ ভালো পারফর্ম করেছে। তবে এখানে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ফিল্ডিংয়ে’-যোগ করেন শর্মা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…