বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পাঞ্জাবের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৪২ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস।

এ জয়ে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল স্যাম কারেনের দল। দলের পক্ষে সর্বোচ্চ ১০৮ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। ইডেন গার্ডেনে কলকাতার দেয়া ২৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে প্রভসিমরান সিং-জনি বেয়ারস্টো। ৯৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন।

ম্যাচের ষষ্ঠ ওভারের শেষ বলে ৫৪ রান করে রান আউটের শিকার হন প্রভসিমরান। রাইলি রুশোকে নিয়ে নতুন জুটি গড়েন জনি। কিন্তু সেটি বেশিদূর আগায়নি। মাত্র ২৬ রান করে নারিনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন রুশো। এরপর ক্রিজে আসে শশাঙ্ক সিং।

শেষ পর্যন্ত আর কোনো উইকেট না পড়লে ৮ উইকেটে ম্যাচ জেতে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর ১০৮ ও শনাঙ্ক সিংয়ের ৬৮ জয় নিশ্চিত করে পাঞ্জাবের। দুজনেই থাকেন অপরাজিত।

কলকাতার পক্ষে ১টি উইকেট পান সুনিল নারিন। এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনিল নারিন। দুজন মিলে গড়েন শতরানের ওপেনিং জুটি। সল্ট ৭৫ ও নারিন করেন ৭১ রান।

দুজনের ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১০টি ছয়ের একেকটি দুর্দান্ত শট। এছাড়া ভেঙ্কটেশের ৩৯, রাসেলের ২৪ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ২৮ কলকাতাকে ভালো রানের সংগ্রহ এনে দেয়।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কলকাতার স্কোরবোর্ডে জমা হয় ২৬১ রান। পাঞ্জাবের পক্ষে অর্শদীপ সিং ৪৫ রানের খরচায় তুলে নেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান স্যাম ক্যারন, হর্শাল প্যাটেল ও রাহুল চাহার।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…