রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জিম্বাবুয়ের সঙ্গে মাঠে নামার আগে শান্ত বললেন ‘সিরিজটা সহজ হবে না’

সংগৃহীত

নিউজ ডেস্ক

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে খুদে সংস্করণের বৈশ্বিক আসর। এই বিশ্বকাপ সামনে রেখে একে একে স্কোয়াড ঘোষণা দিচ্ছে দলগুলো। বাংলাদেশ এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন শান্তরা।

প্রস্তুতির জন্য এই ফরম্যাটের সিরিজ খেলাটাই এখন সময়ের দাবি। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি চট্টগ্রামে শুরু হচ্ছে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাছাইপর্বে যোগ্যতা অর্জন করতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠাঁই হয়নি জিম্বাবুয়ের। তবুও সিরিজ শুরুর আগে সিকান্দার রাজাদের সমীহ করলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

বৃহস্পতিবার চট্টগ্রামে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুরুতেই শান্ত বললেন, ‘টি-টোয়েন্টিতে কোনো বড় দল বা ছোট দল নেই। যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরেছে। আবার জিম্বাবুয়ে কয়েক দিন আগে শ্রীলংকাকে হারিয়েছে।’

টি-টোয়েন্টিতে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের চেয়ে তিন ধাপ ওপরে। তবুও বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘সিরিজটা সহজ হবে না।’

শান্ত আরও বললেন, ‘সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না। কিভাবে খেলছি, নিজেদের প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি সেটাই গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ, তারাও ভালো দল।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। এমন পরিস্থিতিতে শান্ত বললেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে সিরিজটা জিততে চাই। এটাই আমাদের প্রথম লক্ষ্য। প্রস্তুতির কথা অবশ্যই মাথায় থাকবে। তবে প্রস্তুতি নিতে গিয়ে খেলাটাকে হালকাভাবে নেব, অনেক এক্সপেরিমেন্ট করব, সেটা না। দলে যে ১৫ জন খেলোয়াড় আছে, সবাই এই দলকে (জিম্বাবুয়ে) হারানোর সামর্থ্য রাখে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না। ২-১টি পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার দিকে হাঁটব না।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…