রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফাইনাল হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত

ফাইল ছবি

নিউজ ডেস্ক

নানা জল্পনা-কল্পনা শেষে নির্ধারন হয়ে গেছে কারা খেলবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

এই ম্যাচের আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মজা করে বলেছেন, এবারের ফাইনালেও হারলে রোহিত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দিতে পারেন!

ভারতের অধিনায়ক হিসেবে এ পর্যন্ত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি রোহিত। দুই সংস্করণের বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে গত বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিতের ভারত।

অধিনায়ক রোহিতের প্রশংসা করে বার্তা সংস্থা পিটিআইকে অনেক কথাই বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি গাঙ্গুলী। রোহিতের অধিনায়কত্ব নিয়ে গাঙ্গুলী বলেছেন, অপরাজিত থেকে সে দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

এতেই ওর অধিনায়কত্ব ও নেতৃত্বগুণ বোঝা যায়। আমি বিস্মিত হইনি। কারণ, আমি বিসিসিআইয়ের সভাপতি থাকতে বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করতে চায়নি, তখন সে দায়িত্ব নিয়েছে। ওকে অধিনায়ক বানাতে সময়ও লেগেছে। কারণ, সে প্রস্তুত ছিল না। ওকে অধিনায়ক বানাতে আমাদের সবারই অনেক চেষ্টা করতে হয়েছে।

ওর অধীনে ভারতীয় ক্রিকেটের অগ্রগতি দেখে আমি মুগ্ধ।’রোহিতকে নিয়ে রসিকতা করে ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশ বার্বাডোজ পুরোটাই সমুদ্রবেষ্টিত। উত্তর আটলান্টিক মহাসাগরবেষ্টিত বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের কেনিসংটন ওভালে হবে এই ফাইনাল।

সেখান থেকে অনতিদূরের বিশাল জলরাশিকে বলা হয় ক্যারিবিয়ান সাগর। গাঙ্গুলী এই সাগরকে ইঙ্গিত করেই রোহিতের প্রসঙ্গে বলেছেন, ‘মনে হয় না সাত মাসের ব্যবধানে সে দুটি ফাইনাল হারবে।

নিজের অধিনায়কত্বে দুটি ফাইনাল হারলে সে সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবে। সে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। দারুণ ব্যাট করেছে। আশা করি ফাইনাল ম্যাচেও সে ভাল করবে। আশা করি ভারত বিজয়ী হবে এবং তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন