বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিশ্বকাপ জিতেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব পান্ডিয়ার

ছবি: বিশ্বকাপ জিতেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব পান্ডিয়ার

নিউজ ডেস্ক

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবারের বিশ্বকাপে ব্যাটে -বলে দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো বোলিং করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির অলরাউন্ডারদের তালিকায় উন্নতি হয়েছে হার্দিকের। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে উঠে এসেছেন সবার উপরে।

আইপিএলে ভালো করতে না পারলেও বিশ্বকাপে শুরু থেকেই পারফর্ম করেছেন হার্দিক। লোয়ার অর্ডারে ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ১৪৪ রান করেছেন তিনি। বল হাতে ভারতের এই অলরাউন্ডার নিয়েছেন ১১ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্বকাপ জিতে তাই উঠে এসেছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সবার উপরে।

যেখানে তার সঙ্গে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। এক যুগের মাঝে গত সপ্তাহে প্রথমবার সেরা পাঁচের বাইরে গিয়েছিলেন সাকিব। তবে কদিন পরই এক ধাপ এগিয়ে এসে জায়গা করে নিয়েছেন পাঁচে।

এক ধাপ করে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে বেশি অবনতি হয়েছে মোহাম্মদ নবির। আফগানিস্তানের এই অলরাউন্ডার চার ধাপ পিছিয়ে সেরা পাঁচের বাইরে চলে গেছেন। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অ্যানরিখ নরকিয়া।

১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া জসপ্রিত বুমরাহ এগিয়েছেন ১২ ধাপ। যদিও সেরা দশে জায়গা করে নিতে পারেননি তিনি। তবে ২০২০ সালের পর নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন ভারতের এই পেসার। তিন ধাপ এগিয়ে যৌথভাবে আটে আছেন কুলদীপ যাদব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…