সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৃহস্পতিবার মধ্যরাতে দুবাই যাচ্ছে টিম বাংলাদেশ


নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফটোসেশনটা খুব বড় হয়ে দেখা দিচ্ছে। আজ বুধবার ভর দুপুরে শেরে বাংলার ভেতরে অফিসিয়াল ফটোসেশন করেছে টিম বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে আজই যে ছিল দেশের মাটিতে শেষ অনুশীলন, তা হয়তো অনেকেই জানেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘরের মাঠে শেষ প্র্যাকটিস সেশন কাটলো টাইগারদের। ব্যক্তিগত পর্যায়ের প্র্যাকটিস করেছেন কেউ কেউ। তবে টিম প্র্যাকটিস বলতে যা বোঝায়, সেটা শুরু হয়েছিল বিপিএল শেষ হওয়ার ঠিক পরদিনই (৮ ফেব্রুয়ারি)।

দেশের মাটিতে ৫ দিনের একটা ছোট্ট অনুশীলন শেষে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার পালা নাজমুল হোসেন শান্ত বাহিনীর। ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। তাই পাকিস্তানের পাশাপাশি খেলা চলবে আরব আমিরাতেও। প্রথম ম্যাচ যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে, বাংলাদেশের প্রথম গন্তব্য দুবাই।

আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে দুবাই যাত্রা করবে টিম বাংলাদেশ। তাই কালকের দিনটি ব্যক্তিগত প্রস্তুতির জন্য থাকছে ক্রিকেটারদের।

মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টায় (ঘড়ির কাটায় তখন ১৪ ফেব্রুয়ারি) দুবাই যাত্রা শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজদের।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটিও দুবাইতে। তারপর গ্রুপের অপর ২ খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ।

ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে; যে শহরের এই মাঠেই কয়েক মাস আগে পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে এসেছে টাইগাররা। সেদিক থেকে রাওয়ালপিন্ডিকে পয়োমন্ত শহর বলাই যায়। দেখা যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা থাকে কিনা!

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…