রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা, প্রশ্নবানে শান্ত


নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

তার আগে আজ (বুধবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নড়বড়ে ব্যাটিং যদি বাংলাদেশের বড় দুর্বলতা হয়, তাহলে শক্তির জায়গা বলা যেতে পারে দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা।

আজকের সংবাদ সম্মেলনে সবার আগ্রহের তুঙ্গে ছিলেন টাইগার সেনসেশন নাহিদ রানা। গতিময় এই পেসারকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ভারতসহ বিদেশি সাংবাদিকরা। সব প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।

'সবশেষ বিপিএলে টানা ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত।তিনি বলছিলেন, 'রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে।

এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।'

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…