রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হঠাৎ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি


নিউজ ডেস্ক

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। হঠাৎ কেন কী কারণে ফারুকের এই বৈঠক, তা নিয়ে শেরে বাংলার আশপাশে গুঞ্জন-আলোচনা।

তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। তবে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য অনানুষ্ঠানিক এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে বলে শোনা গেছে।

বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাহমুদ সুজন।

সাকিব আল হাসান দেশে নেই। মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটাই অনুমেয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তারা আমন্ত্রণ পাননি। সাকিব-মাশরাফি-দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…