রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফাইনালে ব্রাজিল রেফারি, আর্জেন্টিনা উদ্বিগ্ন হলেও নির্ভার কলম্বিয়া

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের হাতছানি কলাম্বিয়ার সামনে। আর আর্জেন্টিনার সামনে হাতছানি সর্বাধিক ১৬ বার শিরোপা জয়ের।

এ লক্ষ্যে সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে কলাম্বিয়া ও আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে দায়িত্বে থাকছেন ব্রাজিলিয়ান রেফারি। শুধু মাঠে নয়, মাঠের বাইরের দায়িত্বেও থাকবেন ব্রাজিলিয়ানরা। সব মিলিয়ে মোট ৫ জন ব্রাজিলিয়ান রেফারি কোপার ফাইনাল পরিচালানার দায়িত্বে থাকবেন। বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। ফলে কনমেবলকে নিয়ে তারা নানা সমালোচনাও করেছেন। আর্জেন্টিনার ম্যাচে কেন ব্রাজিলিয়ান রেফারি রাখা হচ্ছে সেটিই তাদের প্রশ্ন।

আর্জেন্টিনা উদ্বিগ্ন হলেও নির্ভার কলম্বিয়া। দলটির কোচ নেস্তর লরেঞ্জো ব্রাজিলিয়ান রেফারির উপর পূর্ণ আস্থা রাখছেন। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনারই এই কোচ বলেন, আমি এখানে রেফারিকে নিয়ে ব্যবচ্ছেদ করতে আসিনি। আমি ব্রাজিলিয়ান রেফারিদের বিশ্বাস করি এবং আশা করি ম্যাচটি সাফল্যের সঙ্গে পরিচালনা করবেন তিনি। সেরা দলটাই মাঠের খেলায় জিতবে।

রেফারি ইচ্ছা করে আর্জেন্টিনাকে ফাইনালে হারাবে এমনটা বিশ্বাস করেন না লরেঞ্জো। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, আমার মনে হয় না, রেফারিরা আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে কোন বাঁধা প্রদান করেছে। তারা প্রত্যেক ম্যাচেই যোগ্য দল হিসেবেই জয় নিয়ে ফাইনালে এসেছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন