রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা

ফাইল ছবি

নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে সেই স্বপ্নে বড় একটা ধাক্কা খেয়েছে আর্জে ন্টিনা। ফুটবল ইভেন্টের প্রথম দিনে নাটকীয় এক ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। মরক্কোর বিপক্ষে ম্যাচে দেড়ঘণ্টা পর বাতিল করা হয়েছিল তাদের গোল। সেই নিয়ে ব্যপক আলোচনা- সমালোচনাও হয়েছিল। তবে সেসব অতীতকে ছাপিয়ে সামনে এগিয়ে যাওয়ায় এখন আর্জেন্টিনার লক্ষ্য।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অলিম্পিকের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে তারা। এশিয়ান দেশটি নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তারা আছে শীর্ষেই। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ উজ্জীবিত দলটি। বিপরীতে আর্জেন্টিনা শিবিরে আছে বাদ পড়ার শঙ্কা। এই ম্যাচ হারলে কার্যত তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে অলিম্পিক থেকে। 

অতীত ইতিহাস বলছে বিশ্বকাপ জেতা দলগুলো অলিম্পিকের পদকের লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে। ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টিনার জন্য তাই কাজটা কিছুটা কঠিন। তারচে বড় কথা, নিকোলাস ওতামেন্ডির দলকে খেলতে হবে বৈরি পরিস্থিতির মাঝে। 

২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা জিতেছিল ফ্রান্সকে হারিয়ে। আকাশী-সাদা শিবিরের ওপর তাই স্বাভাবিকভাবেই ক্ষোভ কাজ করছে ফ্রেঞ্চ ভক্তদের। এছাড়া সম্প্রতি আর্জেন্টাইন দল কোপা আমেরিকার শিরোপা জেতার পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী এক সঙ্গীতে জয় উদযাপন করে। যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে আর্জেন্টাইনদের জন্য।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…