বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ছবি: চ্যাম্পিয়ন দল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

ফাইনাল খেলায় দারিয়াপুর ইয়াং স্টার দল ১-০ গোলে বর্ষা ফার্মেসি ফুটবল দলকে হারিয়ে জয় লাভ করে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যুবশান্তি সংঘ ক্লাবের পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আশিক, ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক সার্বিক উপস্থাপনা করেন জহির রায়হান। 

অতিথিরা বলেন লেখাপড়ায় ভালো ও মেধাবী হতে হলে অবশ্যই খেলাধুলাতেও ভালো হতে হবে। নিয়মিত খেলাধূলা করলে মাদক থেকে দূরে থাকা যেমন সম্ভব তেমনি ভাবে শারীরিক ও মানসিক সুস্থ্যতায় নিজেকে গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তারা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…