রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিপিএলের ড্রাফটে না থেকেও ছিলেন সাকিব


নিউজ ডেস্ক

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন দলের তারকা ক্রিকেটারদের দেখা মিলেছে। বরিশালের তামিম ইকবাল, খুলনার মেহেদী হাসান মিরাজ, রংপুরের নুরুল হাসান সোহানরা ড্রাফটে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে সহায়তা করেছেন তারা। তবে চট্টগ্রাম কিংসের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ড্রাফটে উপস্থিত থাকতে পারেননি।

এবারের বিপিএলে তার খেলা নিয়েই শঙ্কা ছিল। গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই বিদেশে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আর দেশে ফেরেননি। যদিও চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে অংশ নিতে দেশে আসার কথা রয়েছে তার।

তবে এই সিরিজের জন্য এলেও বিপিএলের সময় তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই বিষয়ে সোমবার (১৪ অক্টোবর) চিটাগাং কিংসের মালিক সাব্বির পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের সাথেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশাকরি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

ভারতে টেস্ট সিরিজ খেলার পর যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন সাকিব। সেখানে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তবে দূর থেকেও বিপিএলের খোঁজখবর রাখছেন। সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের ড্রাফটের জন্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

এই প্রসঙ্গে চট্টগ্রামের মালিক বলেছেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে প্রয়োগ করেছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। আশাকরি সবার আশা পূরণ করতে পারব।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…