সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সরফরাজের প্রথম টেস্ট সেঞ্চুরি, লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত


নিউজ ডেস্ক

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট ভারত। জবাবে ৪০২ রানের বড় সংগ্রহ নিউজিল্যান্ডের। বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ানো তাই ভীষণ কঠিন ভারতের জন্য। তবে রোহিত শর্মার দল দারুণভাবে সে চেষ্টাটা করে যাচ্ছে।

ভারতের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ খান। যার কিনা এই টেস্টে খেলারই কথা ছিল না। শুভমান গিল ফিট থাকলে হয়তো সরফরাজ একাদশে জায়গা পেতেন না।

এর আগে প্রথম ইনিংসে সুযোগ পেয়েও হতাশ করেছিলেন, ফিরেছিলেন শূন্য রানে। সেই সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ।

১১০ বলে সেঞ্চুরি মুম্বাইয়ের ছেলে সরফরাজের।৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ।

বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই ক্রিজের এদিক ওদিক ব্যাট নিয়ে ছুটলেন। মুখে তার তৃপ্তির হাসি। ব্যাট উপরে তুলে লাফিয়ে সেলিব্রেশন করলেন সরফরাজ।ঘরোয়া ক্রিকেটে সরফরাজ অনবদ্য। রানের ফোয়ারা বইয়েছেন সেখানে। এই প্রথমবার দেশের জার্সিতে সেঞ্চুরি করে বেশ তৃপ্ত দেখালো সরফরাজকে। সেঞ্চুরি করার পথে তার ব্যাটে এসেছে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩২০ রান। সরফরাজ ১১৫ আর রিশাভ পান্ত ৪১ রানে অপরাজিত আছেন। ভারত পিছিয়ে ৩৬ রানে। চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…