রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এক যুগ পর ভারতের মাটিতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড


নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের জয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। দেখার ছিল, ভারতীয় দল কতদূর যেতে পারে এবং পরাজয়ের ব্যবধান কত কমিয়ে আনতে পারে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে ৩৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো কিউইরা।

এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে মিচেল সান্তনারের বিধ্বংসী বোলিংয়ের মুখোমুখি হয় রোহিত শর্মার দল। ফলে ৬০.২ ওভারে ২৪৫ রানেই থেমে যায় ভারতীয়দের ইনিংস।

১১৩ রানের বিশাল জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিয়েছে নিউজিল্যান্ড। দীর্ঘ এক যুগ পর ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেলো কিউইরা। প্রথম টেস্ট তারা জিতেছিলো ৮ উইকেটের ব্যবধানে।

মিচেল সান্তনার কখনো এক ইনিংসে ৩ উইকেট এবং দুই ইনিংস মিলে ৬ উইকেটের বেশি পাননি, সেখানে তিনি এই টেস্টে একাই নিলেন ১৩ উইকেট। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…