রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ব্যঙ্গাত্মক প্রশ্ন করে পিসিবির শাস্তির মুখে রমিজ রাজা


নিউজ ডেস্ক

শান মাসুদ অধিনায়ক হওয়ার পর টানা ৬টি টেস্ট হেরেছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেল পাকিস্তান। শুধু জয় নয়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এখন উৎসবের আমেজ পাকিস্তানের ক্রিকেটে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে হেরেছিল পাকিস্তান। এরপর শেষ দুই ম্যাচে টানা জিতেছে তারা। ২০২১ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজ জিতলো পাকিস্তান।

ঐতিহাসিক সিরিজ জয়ের পরও মাসুদকে হতাশাজনক অতীত মনে করালেন রমিজ রাজা। ম্যাচ শেষে স্পোর্টস সেন্ট্রালে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ককে ব্যাঙ্গাত্মক প্রশ্ন করেন এই ধারাভাষ্যকার।

রমিজ রাজা শান মাসুদকে প্রশ্ন করে বলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’

উত্তরে মাসুদ বলেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক। আমাদের এই জয়টি দরকার ছিল। জাতির এই জয় দরকার ছিল। পাকিস্তান জিতেছে, এতে আমরা খুশি।’

রমিজ রাজার এই প্রশ্ন ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উল্টো পাল্টা প্রশ্ন করার অভিযোগে রমিজ রাজাকে শাস্তিও দিতে পারে পিসিবি। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ধারাভাষ্যকার প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে।

রমিজের এমন প্রশ্নের সমালোচনা করেছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরও। তিনি বলেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…