রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তহুরার হ্যাটট্রিক, ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


নিউজ ডেস্ক

প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে ৭-১ ব্যবধানে।

প্রথমার্ধে জোড়া গোল করা তহুরা দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

সপ্তম গোলটি করেছেন মাসুরা পারভীন।নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৮-০ গোলে। দুই বছরে ভুটান অনেকটা এগিয়েছে নারী ফুটবলে। এই টুর্নামেন্টে তারা ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসেছিল।

শুরু থেকে গোলের জন্য মরিয়া সাবিনারা সফল হন অষ্টম মিনিটেই। বাম দিক থেকে ঋতুপর্ণা চাকমার কোনাকুনি শটে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এর পর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।

ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা নিজেদের দ্বিতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। পরের দুই গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪১ মিনিটে ভুটান একটি গোল করে ব্যবধান কমিয়ে ৫-১ করে।

সেমিফাইনালে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়রের পরিবর্তে এ ম্যাচে কোচ একাদশে নিয়েছেন সাগরিকাকে।

বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ৩০ অক্টোবর। ২০২২ সালের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…