রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৬ রানে ৫ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত


নিউজ ডেস্ক

মুম্বাই টেস্টে ভারতকে মাত্র ১৪৭ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ডকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও নাজেহাল অবস্থা ভারতের। ১৬ রানের মধ্যে স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারতীয়রা।

আজ রোববার ম্যাচের চতুর্থ ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ভারত। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার রোহিত শর্মা (১১ বলে ১১)। এরপর ২৯ রানে ভারতের নেই ৫ উইকেট। অর্থাৎ ১৬ রান যোগ করতেই ৫ টপঅর্ডারকে হারায় ভারত।

রোহিতের পেছনে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন শুভমান গিল (৪ বলে ১), বিরাট কোহলি (৭ বলে ১) যসস্বি জয়সওয়াল (১৬ বলে ৫) ও সরফরাজ খান (২ বলে ১)।

এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৫ উইকেটে ৫৮ রান। রিশাভ পান্ত ২৫ আর রবীন্দ্র জাদেজা খেলছেন ৬ রানে। জিততে হলে ভারতকে করতে হবে আরও ৮৯ রান।

ভারতকে মূলত ধসিয়ে দেন নিউজিল্যান্ড স্পিনার অ্যাজাজ প্যাটেল। একাই তিন উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।

এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে।দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এতে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে হেরে যায় ভারত। এই ম্যাচে হারলে কিউইদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে রোহিতরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…