রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন শান্ত


নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।

এর আগে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আজ সোমবারের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, সেই দলই পাবে সিরিজজয়ীর মুকুট। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শান্তকে না পাওয়াটা বাংলাদেশের বড় দুভাগ্য।প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। ওই ম্যাচে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শান্তর পরবর্তী ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হলে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ৯২ রানে।

দ্বিতীয় ওয়ানডেতে দ্রুতগতিতে রান তুলতে না পারলেও ধৈর্য্য ধরে দীর্ঘ সময় একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে দেন শান্ত। স্ট্রাইকরেট কম হলেও গুরুত্বপূর্ণ ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন টাইগার কাপ্তান। হন ম্যাচসেরাও।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…