রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কার গায়ে উঠবে ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি ?


নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। অক্টোবর ফিকশ্চারের আগে মনে হয়েছিল বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা। এরপর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায়। চিলির বিপক্ষে ২-১ গোলে ও পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ১০ ম্যাচে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল।

আজ বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। ম্যাচটি হবে এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে। নভেম্বর ফিকশ্চারে ব্রাজিলের পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায়।

ইনজুরির কারণে চলতি মাসের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো। গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

রদ্রিগো ইনজুরিতে পড়ার কারণে বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে জল্পনার। ব্রাজিলের আগামী দুই ম্যাচে কার গায়ে শোভা পাবে রোনাল্ডো, কাকা, রোনাদিলহো ও নেইমারদের পরিহিত জার্সি, অবশেষে কৌতুহলি সমর্থকদের তা জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দরিভাল জানান, ব্রাজিলের ১০ নম্বর জার্সি ওঠবে রাফিনহার গায়ে। কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সেলেসাও সমর্থক।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা। নিজের ক্লাব বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

জাতীয় দলের জার্সিতেও ছন্দে আছেন রাফিনহা। পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

আজ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল।

পরিসংখ্যান ইতিবাচক হলেও জুজুর ভয় পুরোপুরি কাটিয়ে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিল, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, সেলেসাওরা এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ভেনেজুয়েলা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…