রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হারলেও বিপুল অর্থ পেলেন টাইসন


নিউজ ডেস্ক

৭২ হাজার ৩০০ দর্শক স্টেডিয়ামে বসে দেখেছেন মাইক টাইসন ও জেক পলের খেলা। ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখেছেন প্রায় ৩০ কোটি দর্শক। খেলার অনেক আগে থেকে বেড়েছিল ম্যাচের উত্তাপ। রিংয়ে নেমে কয়েক শ' কোটি টাকা রোজগার করেছেন দুই বক্সার। তবে টাইসন যত টাকা পেয়েছেন তার দ্বিগুণ টাকা পেয়েছেন পল।

জানা গেছে, এই ম্যাচের জন্য ২০০ মিলিয়ন ডলার পেয়েছেন টাইসন। পল পেয়েছেন তার প্রায় দ্বিগুণ অর্থ। তবে দর্শকেরা যে ম্যাচের আশা করেছিলেন তা দেখা যায়নি। প্রথম রাউন্ডের পরেই ক্লান্ত হয়ে পড়েন টাইসন। ফলে সুবিধা হয় পলের।


শনিবার পুরো আট রাউন্ড খেলা হয়। দুই প্রতিদ্বন্দ্বীর কেউ কাউকে নক আউট করতে পারেননি। শেষ পর্যন্ত পয়েন্টের বিচারে জেতেন পল। এই ম্যাচের পর বিশ্রামে যেতে হবে টাইসন ও পলকে। সাধারণত একটি ম্যাচের পর অন্তত সাত থেকে ১০ দিন বিশ্রাম দেয়া হয় বক্সারদের। টাইসন বনাম পল ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল ‘টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশন’-এর। তারা জানিয়েছে, প্রতিটি রাউন্ডের জন্য দুই বক্সারকে তিন দিন করে বিশ্রাম নিতে হবে। আট রাউন্ড খেলা হওয়ায় মোট ২৪ দিন বিশ্রাম নিতে হবে টাইসন ও পলকে। এই সময়ের মধ্যে আর খেলতে পারবেন না তারা।

১৯ বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন টাইসন। ৫৮ বছর বয়সে তিনি লড়লেন ২৭ বছরের পলের বিরুদ্ধে। বয়স স্বাভাবিকভাবেই থাবা বসিয়েছে টাইসনের খেলায়। কিন্তু মনের জোর একটুও কমেনি। শনিবার পলের বিরুদ্ধে হেরে গেলেও আবার লড়তে চান টাইসন। ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটাই শেষ লড়াই কি না। উত্তরে টাইসন বলেন, 'আমি জানি না। আগামী দিনের পরিস্থিতির উপর নির্ভর করছে। আমার মনে হয় না এটাই শেষ। আমি এর পর লোগানের বিরুদ্ধে লড়তে পারি।' লোগান হচ্ছেন পলের ভাই। তিনিও বক্সার। ২৯ বছর বয়স তার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…