রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


নিউজ ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের রেকর্ড গড়ে আইরিশদের ৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সোমবার ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টার্গেঠ তাড়ায় ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

সোমবার নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ১৮৫ রানে বেধে ৭ উইকেটের দাপুটে জয় পায় বালাদেশের মেয়েরা। এদিন শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট পড়লেও পরের উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৫৭ রানে আগের দিন ফিফটি করা অ্যামি হান্টার ফিরলে খানিকটা স্বস্তি ফিরে বাংলাদেশ দলে। এরপর ফের ভয়ঙ্কর হতে থাকে আইরিশরা। ফিফটি তুলে নেন অধিনায়ক গ্রেভি লুইস।

তবে এরপর তাকে ফেরান ফাহিমা খাতুন। ৭৯ বলে ৫২ রান করে ফেরেন তিনি। ৯৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮৫ রানে অলআউট হয় আইরিশরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিমা খাতুন। দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ৭৫ বল হাতে রেখেই ৭ উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের জয়ে ৮৮ বলে ৭২ রান করেন শারমিন আক্তার। ৯৯ বলে ৬২ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…