রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে: রাশিদা সুলতানা

ফাইল ছবি

মোঃ জমশেদ আলী

নিউজ ডেক্স

রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়। সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা । আজ সোমবার দুপুরে বগুড়া শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনেছবি: প্রথম আলো নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। কোনো দল অংশগ্রহণ না করলে আইনগতভাবে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। আজ সোমবার দুপুরে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি রাশিদা সুলতানা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের  ইচ্ছা না থাকলে তাঁদের আমরা কীভাবে নির্বাচনে আনব। কেউ যদি না আসে, সে জন্য নির্বাচন হবে না—এমন কিন্তু আইনত বাধা নেই।’ নির্বাচনে সাংবাদিকেরা কোনোভাবে হেনস্তার শিকার হলে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে। আর যদি প্রয়োজন হয়, সেনাবাহিনী মাঠে নামবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে উপস্থিত থাকবে। তাদের কোনো ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ থাকবে না। তবে ৪২ লাখ ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সক্ষমতা বর্তমানে নেই। এর আগে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়। সভায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনসংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। সে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশিদা সুলতানা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…