রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাবতলীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

বগুড়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে মীরপুর গ্রামে বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মন্ডলের মেয়ে মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এশা (১১) ও একই গ্রামের আব্দুল্লাহেল কাফী পল্টুর মেয়ে মোকামতলা গোল্ডেন চাইল্ড কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যাশা (১১) বাড়ির পাশে একটি বিলে গোসল করতে পানিতে নামে। তারা সাঁতার না জানার কারণে বিলের গভীরে পানিতে ডুবে মারা যায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন