রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বগুড়ায় ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ৪৫তম ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমা শুরু হয়। উদ্বোধনী বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি হজরত মাওলানা মুফতি রেজাউল করিম। ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লির আগমন ঘটেছে। ইজতেমা মাঠের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচাবাজারের ব্যবস্থা রয়েছে। ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্য বছরের মতো এবারও কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, মালেয়শিয়ার মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমাস্থলে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরাও নিয়োজিত রয়েছেন। ইজতেমাস্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…