রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারন করে ৫৯ বিজিবি- সংবাদ সম্মেলনে সিইও

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ৫৯ বিজিবি অধিনায়ক গোলাম কিবরিয়া

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগেঞ্জে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক গোলাম কিবরিয়া লিখিত বক্তব্যে বলেন ৫৯ বিজিবি মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে।

উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত ১০ জানুয়ারী ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্ব শাহাদাত নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবির অধিনায়ক জানান প্রাথমিক জিজ্ঞাবাদে শাহাদাত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শাহাদাতের স্বীকারোক্তীমুলক জবানবন্দী সাংবাদিক সম্মেলনে প্রর্দশন করেন সিইও।

শুক্রবার সকালে শাহাদাত নামের সেই মাদক ব্যবসায়ীর পক্ষে তাঁর পরিবার ৫৯ বিজিবির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। এ মিথ্যা অভিযাগের বিরুদ্ধে শুক্রবার বিকেল ৫ টায় ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ানের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৫৯ বিজিবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন,শাহাদাত একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ সোনামসজিদ,আজমতপুর এবং চকপাড়া সীমান্ত এলাকায় মাদক ক্রয়- বিক্রয় করে আসছে। শাহাদাত এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়াও বিজিবি – বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশ চোরাকারবারীদের তালিকায় ও মাদক ব্যবসায়ী শাহাদাতের নাম রয়েছে।


সংবাদ সম্মেলনে সিইও বলেন কথিত সাংবাদিক রুবেল আসামীর পরিবারকে ডেকে নিয়ে এসে শুক্রবার দুপুরে ৫৯ বিজিবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেন।

যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন,ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সংবাদ সম্মেলন করেন আসামীর পরিবার। সিইও আরও জানান গত এক বছরে ১০৩ জন আসামীকে বিভিন্ন প্রকার মাদক,অস্ত্র এবং চোরাচালানী মালামালসহ আটক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…