রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


আব্দুল কাদের

শিবগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুল ইসলামের সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া , মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শাহাদাত হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে সঠিক পরিসংখ্যান জানা গুরুত্বপূর্ণ।

আর সঠিক তথ্য-উপাত্ত মাঠপর্যায় থেকে তুলে আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে। এসব তথ্য পর্যালোচনা করেই দেশের উন্নয়নে নানা পরিকল্পনা নেয়া হয়। যার সুফল দেশের মানুষ ভোগ করছেন। এসময় পরিসংখ্যান বিভাগের কাজকে শতভাগ নির্ভুল করার আশা ব্যক্ত করেন বক্তারা। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…