বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে হরিজনদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকায় ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে ব্রিটিশ আমল থেকে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসন না করে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ করার প্রতিবাদসহ ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়।

বুধবার (১০ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে মানববন্ধ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কমিউনিস্ট পার্টির নেতা ইসরাইল সেন্টু, হরিজন ঐক্য পরিষদের উপদেষ্টা রথিন রায় রুবেল, হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা, হরিজন নারী নেত্রী মালতি রানীসহ অন্যরা।

সমাবেশে তারা বলেন হরিজনদের হয়রানী, নির্যাতন বন্ধ, হরিজন সম্প্রদানের মানুষদের স্থায়ী আবাসনের ব্যবস্থা, ভূমিহীনদের পুনর্বাসন করাসহ চাকরী ও শিক্ষা কোটা বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…