সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


শিবগঞ্জ প্রতিনিধি

"অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। সহকারী শিক্ষক মাহমুদা নাসরিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমানসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

শেষে প্রতিবন্ধীদের মাঝে একটি ট্রাই সাইকেল ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…