রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছত্রাজিতপুর এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার কালিনগর লক্ষ্মীপুর এলাকার তুফানি মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন মিজানুর ও তার ছেলে সাগর। এ সময় ছত্রাজিতপুর এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিজান ও তার ছেলে সাগর।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকসহ চালক বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…