সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকায় ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’ এই প্রীতি সমাবেশের আয়োজন করে।

গতকাল শুক্রবার সকাল ৯ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (কাকরাইল, ঢাকা) এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল ড. আমিনুল করিম রুমি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক সাদিক কাইউম, চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি মো. লতিফুর রহমান, রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী দেলওয়ার হোসেন।

পরে জুলাই-আগস্ট আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জের নিহত শহিদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক উপহার ও কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার সামগ্রী এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…