রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই - অধ্যাপক মুজিবুর রহমান


গোমস্তাপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই।

তিনি আরো বলেন,ওই চোর আর ডাকাতদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া উচিত হবে না।রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।


জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে গতকাল সোমবার (৬ জানুয়ারী) বিকেলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আমীর মোহাম্মদ ইমামুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুজার গিফারী, অধ্যাপক আবু বকর, অধ্যাপক ইয়াহিয়া খালেদ, ডাক্তার মুহাঃ শহীদুল্লাহ, গোলাম কবির, অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অধ্যাপক শাহ আলম প্রমূখ।

মিজানুর রহমান বলেন, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে; কিন্তু বাংলাদেশের তেমন কোন পরিবর্তন হয় নাই

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৪৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…